March 4, 2026, 3:48 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
লালপুরে ঈদ উপহার পেল ২৭ হাজার পরিবার

লালপুরে ঈদ উপহার পেল ২৭ হাজার পরিবার

লালপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ২৭ হজার দুস্থ  ও অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া)  আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) উপজেলার গোপালপুর পৌর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে এই সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে তিনি পর্যায়ক্রমে উপজেলার ১০ টি ইউনিয়নে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।

এমপি বলেন, উপজেলার মোট ১৫ হাজার পরিবারকে ঈদে খাদ্য সামগ্রী, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ প্রদান এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় প্রদান করা হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.