March 4, 2026, 2:16 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নেওয়ার নির্দেশ আরএমপির

ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নেওয়ার নির্দেশ আরএমপির

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বেশ কিছু বিধিনিষেধ জারি ও নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঈদ উপলক্ষে নিরাপত্তা রক্ষা ও জনস্বার্থে আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই আদেশে বলা হয়েছে ঈদের দিন নামাজের সময় ঈদগাহে জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি আনা যাবে না।

জায়নামাজ ছাড়া অন্য কিছু বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া আরএমপির একই আদেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ঈদের পরের দিন পর্যন্ত নগরী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সব ধরনের আতশবাজি ও পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক বিস্ফোরকদ্রব্য বহন, বিক্রয় ও ব্যবহার; হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশে অস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ইত্যাদি বহন করা যাবে না।

কেউ এ বিধিনিষেধ ও নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.