March 4, 2026, 3:35 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে পক্ষ থেকে বাংলাদেশ তথা মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদক।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি আবু কাওসার মাখন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এক শুভেচ্ছা বার্তায় বলেন, শান্তি, সম্প্রীতি, ত্যাগ, তিতিক্ষা ও আত্মসংযমের বার্তা নিয়ে প্রতি বছর আসে পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজান। এক মাস সিয়াম সাধনার পর পুরো মুসলিম উম্মাহ মেতে ওঠে ঈদের আনন্দে।

ঈদ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ধনী-গরীব, নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও মানবতার ঐক্য-ভ্রাতৃত্ব, শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ়তর হোক। সবাইকে জানাই পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.