March 4, 2026, 6:28 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাগমারায় সাফিক্স প্রি-কিন্ডারগার্টেন স্কুলে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাগমারায় সাফিক্স প্রি-কিন্ডারগার্টেন স্কুলে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় মাদারীগঞ্জে সাফিক্স প্রি- কিন্ডারগার্টেন স্কুলে ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার শাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাকির হোসেন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে মাঝে বক্তব্য রাখেন গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইজি লাইফ ডায়াগনেস্টিক সেন্টারের পরিচালক রজব আলী খোন্দকার শিমুল,সহকারী অধ্যাপক সামসুজজোহা সরকার বাদশা প্রমুখ।উল্লেখ্য চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ৯০ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.