February 24, 2026, 5:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
এবারের ঈদে কোথাও কোন যানজট হয়নি: কাদের

এবারের ঈদে কোথাও কোন যানজট হয়নি: কাদের

নিউজ ডেস্ক: এবারের ঈদে সড়কের অবস্থা ভালো থাকায় কোথাও যানজট হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এবার ঈদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সড়কে মানুষের দুর্ভোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একসাথে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলে তাদের একটা কাজ দেখান। যে কাজটা বাংলাদেশের মানুষের এই যে যানবাহন চলাচল সুবিধা করে দিয়েছে। কোথাও তাদের কোন দৃশ্যমান কিছু নেই। সামনে মেট্রোরেল দেখবেন, কর্ণফুলী টানেল দেখবেন।

সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, কিছু কিছু এলাও করা হয়েছিল, আবার কিছু কিছু আদেশ লঙ্ঘন করেও হাইওয়েতে এসেছে। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয় এবং ছোট ছোট যে যান তিন চাকার ইজিবাইক, এগুলো নিয়ন্ত্রণ করা না হলে সমস্যার সৃষ্টি হয়।

চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেল এবং আগামী বছরের শেষের দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, এটা (এক্সপ্রেসওয়ে) আগে ধীরগতি ছিল এখন গতি বেড়েছে। আমরা অর্থায়নের সমস্যাটা দূর করেছি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.