March 4, 2026, 7:24 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
লালপুরে মে দিবসে উপলক্ষে র‍্যালি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালপুরে মে দিবসে উপলক্ষে র‍্যালি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে মহান মে দিবস উপলক্ষে সকালে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১ মে ২০২৩) উপজেলা শ্রমিক ইউনিয়ন আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলের সামনে থেকে র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন  নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগর, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে লালপুর উপজেলা আওয়ামী লীগ ও লালপুর উপজেলা ট্রাক, ট্র্যাংলরী, কাভার্ড ভ্যান, সিএনজি, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আয়োজিত মহান মে দিবসের র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরলসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.