March 4, 2026, 7:42 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় ঝড়ে ভেঙ্গে পড়া ২০০ বছরের পুরোনো বটগাছটি সরাবে কে?

বাঘায় ঝড়ে ভেঙ্গে পড়া ২০০ বছরের পুরোনো বটগাছটি সরাবে কে?

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া-বাঘা সড়কের পাকুড়িয়া বাজারে ২০০ বছরের পুরাতন একটি বট গাছ ভেঙ্গে গেছে। এই বটগাছটি ৩ দিনেও সরে না নেওয়ায় চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া-বাঘা সড়কের পাকুড়িয়া বাজারে ২০০ বছরের আগে কে বা কারা বটগাছ রোপন করেন। রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হটাৎ বটগাছটি ঝড়ে ভেঙ্গে পড়ে। ঝড়ে ভেঙ্গে বাজারের কয়েকটি দোকান ও রাস্তার উপর পড়ে। তারপর থেকে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

পাকুড়িয়া গ্রামের আশরাফ আলী বলেন, আমার বয়স এখন ৭০ বছর। ছোট বেলা থেকে দেখছি বট গাছটি এ রকমের ছিল। এছাড়া দাদার কাছে থেকে শুনেছি, গাছটি তখনও এমন ছিল। তা থেকে ধারনা করা যায় গাছটির বয়স প্রায় ২০০ বছর। বুধবার (৩ মে) সকালে পাকুড়িয়া থেকে বাঘার দিকে আসার সময় দেখি গাছটি রাস্তার উপর পড়ে আছে।

পাকুড়িয়া গ্রামের ভ্যান চালক তরিকুল ইসলাম বলেন, ৪ জন যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিলাম। পথে দেখি গাছটি রাস্তার উপর পড়ে আছে। অন্য রাস্তা দিয়ে ঘুরে যাত্রীদের পৌছে দেওয়া হয়েছে।

পাকুড়িয়া বাজারের ব্যবসায়ী আসরাফু-দৌলা বলেন, আমার দোকানের উপর পড়ে অনেক ক্ষতি হয়েছে। বটগাছটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, গাছটির বয়সের কারনে ক্ষয় হয়ে ভেতরে ফাঁপা হয়ে গেছে। একটু বাতাসে ভেঙ্গে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। টেন্ডারের জন্য আহবান করেও কেউ এগিয়ে না আসায় বুধবার সকাল থেকে লোক লাগিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.