March 4, 2026, 9:00 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘা থেকে ৪৪০ কেজি গুটি আমের প্রথম চালান যাচ্ছে হংকং ও ইতালি

বাঘা থেকে ৪৪০ কেজি গুটি আমের প্রথম চালান যাচ্ছে হংকং ও ইতালি

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা থেকে ৪৪০ কেজি আমের প্রথম চালান হংকং ও ইতালিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) গাছ থেকে আম নামিয়ে প্যাকেজিং করে ঢাকার আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এই আম পাঠানো হচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম ছানা বলেন, এটা গুটি প্রজাতির আমের এবার এই প্রথম হংকং ও ইতালি যাচ্ছে। এটি আগাম জাতের আম। খেতেও খুব ভালো এবং স্বাদের। এ আম স্থানীয় হিসেবে চাহিদা বেশি। প্রথম হিসেবে ৩০০ কেজি ইতালি এবং ৭০ কেজি পাকা ও ৭০ কেজি কাচা আম হংকং এ রফতানি করা হয়েছে। এছাড়া ঢাকা সুপারসপ ইউনিস্মার্ট মার্কেটে আম পাঠানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এ আম দেশি গুটি জাতের চোষা আম। এ আম রপ্তানির জন্য বেশ ভালো। খেতেও খুব সুস্বাদু। শুরুতে গুটি জাতের আম ইতালিতে প্রেরণ করা হয়েছে। আশা করছি, আগামীতে আরও রপ্তানি করতে পারবো। তবে এ বছর হেক্টর প্রতি ১৩ দশমিক ২০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এদিকে জাতভেদে গুটি আম গাছ থেকে নামানো শুরু হবে ৪ মে, গোপালভোগ ১৫ মে, লক্ষ্মণভোগ ,লখনা, রাণী পছন্দ ২০ মে, হিমসাগর অর্থাৎ খিরসাপাত ২৫ মে, ল্যাংড়া ৬ জুন আমরুপালী ও ফজলি ১৫ জুন, আরশিনা ও বারী-৪ ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, ইলামতি ২০ অগাস্ট, কাঠিমন ও বারি-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

এ বিষয়ে ৩ মে আম ব্যবসায়ী, কুরিয়ার সার্ভিস প্রতিনিধি, ফল গবেষণা প্রতিনিধি এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিম এক সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, চলতি মৌসুমে আম ৪০ কেজিতে মণ হবে। এ বিষয়ে ইউএনও ও ওসি বলে রাখবো। কোথাও বেশি ওজনে আমের মণ হবে না।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.