March 4, 2026, 10:45 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
শিবগঞ্জ সীমান্তে ২৭ হাজার ইয়াবা ও হেরোইন উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ২৭ হাজার ইয়াবা ও হেরোইন উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ও এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত পৌঁণে ১২ টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাত সাড়ে ৯ টার দিকে অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া আমবাগানে এই অভিযান চালানো হয়।

এসময় পাঁচ চোরাকারবারী ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ও এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.