March 4, 2026, 10:26 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারী নিহত,

রাজশাহীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারী নিহত,

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চোদ্দপাই এলাকায় একতা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর একজন। আজ শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী নগরীর চোদ্দপাই আইবিএ ভবনের সামনে এদুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম বেলি বেগম (৪৫)। তিনি আহত আবু তালেবের স্ত্রী। আবু তালেব দুর্গাপুর চৌবাড়িয়া এলাকার তাসের উদ্দিনের ছেলে।

আহত আবু তালেবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী-স্ত্রী রাজশাহী নগরী থেকে গ্রামের বাড়ি দুর্গাপুরে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন স্থানীয়দের বরাদ দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যার ৭ টার কিছু পর একতা বাসের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। একতা যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে রাজশাহীর দিকে আসছিল আর নগরী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী। সন্ধ্যা ৭ টার কিছু পর চৌদ্দপায়া আইবিএ ভবনের সামনে একতা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক আহত বেলিকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস মোটরসাইকেল উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.