March 4, 2026, 10:47 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাসিক নির্বাচন: মেয়র পদে লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

রাসিক নির্বাচন: মেয়র পদে লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রাসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলীয় প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় মহানগর আওয়ামী লীগের নেতারা মেয়রের পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, নওসের আলী, যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বিএমডিএ’র চেয়ারম্যান আখতার জাহান প্রমুখ।এই প্রথম রাসিক নির্বাচনে কোনো মেয়র প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। বর্তমান মেয়র এর আগে তিনবার সিটি নির্বাচনে অংশ নিয়ে দুইবার জয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে তিনি জয়ী হন। এর আগে ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হয়েছিলেন। এই বুলবুলকে হারিয়ে ২০০৮ সালের নির্বাচনে প্রথম মেয়র হয়েছিলেন লিটন।

গত নির্বাচনে মেয়র হয়ে রাজশাহীর নগরীর উন্নয়নে ব্যাপক কাজ করেন লিটন। বলা যায় পুরো নগরীর উন্নয়নে বদলে গেছে। আগামীতে মেয়র হলে আরও চার হাজার কোটি টাকার উন্নয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ৫০ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন লিটন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.