March 4, 2026, 10:26 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নগরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

নগরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে পৃথক অভিযান পরিচালনা করে  ৩৮ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ নগরীর শেখের চক বিহারী বাগান এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো রাশেদ শেখ (২৫) ও টুটুল হোসেন (৩০)। রাশেদ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শেখের চক বিহারী বাগানের মৃত শেখ হাসমতের ছেলে এবং টুটুল একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

জানা যায়, গত ৬ মে শনিবার রাত সাড়ে ১০ টায় বোয়ালিয়া থানার এসআই এএইচএম সিরাজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানাধীন শেখের চক বিহারী বাগান এলাকায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানা পুলিশের ওই টিম রাত  সাড়ে ১০ টার পর ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রাশেদ শেখকে ২০ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

একই সময় বোয়ালিয়া থানা পুলিশের অপর একটি টিমের এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি টুটুল হোসেনকে ১৮ গ্রাম হেরোইনসহ আটক করে।

আটককৃত ২ জনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.