February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় সাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ সরেন (১৩) উপজেলার মানাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে। এছাড়া সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, উপজেলার রাজাবাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বাস ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রামেক আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহত স্কলছাত্রের মরদেহ রামেকের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.