March 5, 2026, 1:09 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
০৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা

০৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ০৬নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম (মনির) এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার মুরুব্বি, ছাত্র ও যুব সমাজকে সাথে নিয়ে শুক্রবার (১২ মে) সন্ধ্যার পরে রাসিকের ০৬নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় মনিরুল ইসলাম বলেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ০৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে ছাত্র ও যুব সমাজ এলাকার উন্নয়নে যোগ্য প্রতিনিধি বাঁছাই করবে। আমি জনগণের মনোনীত প্রার্থী। তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনে বিভিন্ন সময় এলাকার জনগণ আমার পাশে ছিলেন আমিও সাথে থেকে সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গিয়েছি তাই আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই।

তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, জনগন পরিবর্তন চায়, পরিবর্তনই উন্নয়ন। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। মুরুব্বিদের সাথে নিয়ে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলবো।

জান্নাতুল নাইম জামিয়া মসজিদের সভাপতি আলহাজ্ব শামসুল ইসলামের সভাপতিত্বে ও মো. মুরাদ হোসেনের পরিচালনায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবালসহ এলাকার মুরুব্বিরা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.