February 24, 2026, 12:05 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
সোনামসজিদ স্থলবন্দরে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড

সোনামসজিদ স্থলবন্দরে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডে একটি ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বুধবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে এ অগ্নিকাণ্ড ঘটে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রজব আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট উপস্থিত হয়ে কাজ শুরু করে। স্থানীয় শ্রমিক ও ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, বিকেল ৪টার দিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে একটি ট্রাকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার পূর্বেই পুরো ট্রাকের মালামাল ও ট্রাক নষ্ট হয়ে গেছে। তবে ট্রাকের বাইরে কোথাও আগুন ছড়ায়নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.