February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে ৭০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ১

রাজশাহীতে ৭০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার ১

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ৭০ বোতল ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো: কালু (৪১)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়ীয়া এলাকার মৃত লুৎফর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৩ জুলাই ২০২২ (১২ জুলাই দিনগত) রাত ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক জনাব মো: আশিক ইকবালের নেতৃত্বে এসআই মোহা: আব্দুল রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার সাতবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.