February 23, 2026, 5:12 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
রাজশাহীতে ইয়াবা,ট্যাপেন্টাডল ও ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ইয়াবা,ট্যাপেন্টাডল ও ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ৭ লক্ষ টাকা মূল্যের ২৮৫০ পিস ট্যাপেন্টাডল, ৬০০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো: রুবেল (৩১), সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বসড়ি হাড়ুপুরে মো: রফিকুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৬ জুন ২০২২ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মো: মশিয়ার রহমান, এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া চালনা সাকো তিন রাস্তার মোড় দিয়ে একজন ব্যক্তি মাদকদ্রব্য-সহ রাজশাহী শহরের দিকে আসবে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বর্ণিত স্থানে অবস্থান নেয়। রাত সাড়ে ১১ টায় সেখানে আসামি মো: রুবেলকে হাতে দু্টি শপিং ব্যাগ-সহ আসতে দেখে আটক করেন। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ৭ লক্ষ টাকা মূল্যের ২৮৫০ পিস ট্যাপেন্টাডল, ৬০০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে উক্ত মাদকদ্রব্য গুলি বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী শহরে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.