March 5, 2026, 5:29 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে ‘বিশ মেট্রোলজি দিবসে’ আলোচনা সভা

রাজশাহীতে ‘বিশ মেট্রোলজি দিবসে’ আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেনিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার দুপুরে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সম্মেলন কক্ষে ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বিএসটিআই রাজশাহীর উপ-পরিচালক ও বিভাগীয় অফিস প্রধান প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন।

বিএসটিআই রাজশাহীর সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ রাজশাহীর পরিচালক ড. সেলিম খান।এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আওয়াল খান (জ্যোতি)।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.