March 5, 2026, 7:24 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রুয়েটের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রুয়েটের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) রাত ১২টার দিকে নগরীর সাধুর মোড় এলাকার এক ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, বাড়ি থেকে কয়েকদিন আগে এসেছেন ওই শিক্ষার্থী। পরে তার সহপাঠীদের ফোন আমরা গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

মৃত শিক্ষার্থীর নাম সামিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৭ সিরিজের ছাত্র ছিলেন। তার পরিচয় নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল।

গত বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ কক্ষ থেকে ফাঁস দেওয়া অবস্থায় মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমির মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.