March 5, 2026, 8:55 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, রাবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, রাবি ছাত্রলীগের বিক্ষোভ

রাবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বক্তব্যদাতা বিএনপির নেতাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে বিএনপির ওই নেতার বাড়ি অভিমুখে যাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী শাখা।” এসময় জামায়েত–শিবির, ছাত্রদলকেও প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

প্রসঙ্গত, গত ১৯ মে (শুক্রবার) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেন চাঁদ। এসময় তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.