March 5, 2026, 7:26 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পুঠিয়ায় মানুষিক প্রতিবন্ধীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পুঠিয়ায় মানুষিক প্রতিবন্ধীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় এক মানুষিক প্রতিবন্ধী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃতের নাম আলমগীর হোসেন (৪৩)। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার সকালের দিকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের লোকজন জানান,  দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন আলমগীর হোসেন। তিনি বাসায় থাকতেন না। মাজারসহ বিভিন্ন স্থানে রাতের আঁধারে ঘুরে বেড়াতেন। বাড়িতেও আসতেন কম।

মৃতের ভাতিজা বউ শিউলি বেগম জানান, বাড়ির পাশে নবনির্বিত ঘরের ছাদে আমের আচার শুকাতে গিয়ে তিনি দেখতে পান আলমগীর হোসেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তিনি  চিৎকার দিলে বাড়ির লোকজন এসে তাকে গাছ থেকে নামিয়ে জানতে পারেন আলমগীর মারা গেছে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আলমগীর মানুষিক প্রতিবন্ধী ছিলেন। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.