March 5, 2026, 8:16 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পবিত্র হজ পালনে সৌদি গেলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান

পবিত্র হজ পালনে সৌদি গেলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পবিত্র হজ পালনে সৌদিআরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

হযরত শাহজালাল (রহঃ) বিমানবন্দর থেকে মঙ্লবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন। এর আগে তিনি গত রোববার রাজশাহী ত্যাগ করেন এবং ওইদিন বিমানবন্দর এলাকায় অবস্থিত ধর্ম মন্ত্রণালয়ের অধীন হাজী ক্যাম্পে অবস্থান নেন।স্বল্প সময়ে তিনি তাঁর আত্মীয়-স্বজন, উপজেলা পরিষদে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে পবিত্র হজ্জ পালন শেষে সহি-সালামতে যেন দেশে ফিরে আসতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেছেন।এদিকে, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পবিত্র হজ পালনে সৌদিআরব অবস্থানকালীন উপজেলা পরিষদের দায়িত্বে থাকবেন প্যানেল চেয়ারম্যান-১। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.