February 24, 2026, 12:13 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড

ফেনীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু। খালাস পাওয়া ব্যক্তি হলেন, মোহাম্মদ ফারুক।

জানা গেছে, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, লাতু ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করে। এরপর এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার জানান, ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.