March 5, 2026, 11:41 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
লিটনকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লিটনকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করা লক্ষ্যে ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) বেলা ১২ টায় ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের  আয়োজনে নগরীর মোল্লাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

সভাটিতে সভাপতিত্ব করেন ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, আশ্রয়ণ মহল্লা কমিটির আহ্ববায়ক মাসুদা খাতুন বেবি , ২ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমা খাতুন, ০২ নং আওয়ামী লীগের মহিলা সম্পাদক খুশিয়া আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.