March 5, 2026, 2:20 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
চারঘাটে জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন

চারঘাটে জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে যথাযোগ্য মযার্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুলের ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, জেলা সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহমেদ, নবনির্বাচিত উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাধাারণ সম্পাদক মনিমুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.