March 5, 2026, 3:22 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
মোহনপুরে সেই শিশু হত্যার দায়ে মা কারাগারে

মোহনপুরে সেই শিশু হত্যার দায়ে মা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার বসন্তকেদার বকপাড়া গ্রামে গরুর খাবারের পানির ডাবর থেকে ৩৬ দিনের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ২৭মে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আয়শা আক্তার (৩৬দিন)। সে গ্রামের আলামিনের মেয়ে। ২৮ মে শিশুর মা তানিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন শিশুর বাবা আলআমিন।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে এবং জিজ্ঞাসাবাদ করতে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ শেষে শিশুর মা তানিয়া খাতুনকে আদালতে পাঠিয়ে বাকি ৪ জনকে ছেড়ে দেয় পুলিশ।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, শিশুর মা তানিয়াকে হত্যার দায়ে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। শিশুটির মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.