February 23, 2026, 5:11 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
যুক্তরাষ্ট্রে ট্রেন-ট্রাকের সংঘর্ষ নিহত ৩

যুক্তরাষ্ট্রে ট্রেন-ট্রাকের সংঘর্ষ নিহত ৩

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ট্রেন-ট্রাকের সংঘর্ষের ফলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন তিন জন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ১০ জনের উপরে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগোগামী ওই ট্রেনটি মেন্ডন শহরের কাছে একটি রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনটিতে ওই সময় ২৪৩ জন যাত্রী ছিল।

মিসৌরি অঙ্গরাজ্যের হাইওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ট্রেনের দুই যাত্রী ও ট্রাকের একজন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেল অপারেটরের (অ্যামট্রাক) পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানসাস শহর থেকে ৮৪ মাইল (১৩৫ কিলোমিটার) দূরে অবস্থিত মেন্ডন শহরের কাছে ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে হতাহতের ঘতনা ঘটে।

দুর্ঘটনার পরই যুক্তরাষ্ট্রের জরুরি সার্ভিস বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

 

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.