March 5, 2026, 3:06 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী লিটনের পক্ষে বিভিন্নস্থানে প্রচারণা

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী লিটনের পক্ষে বিভিন্নস্থানে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় রায়পাড়া এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য খায়রুল বাশার শাহিন।

১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রায়পাড়া মহল্লা কমিটির সভাপতি আমিরুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য সাবান আলী। এ সময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অন্তর্গত মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট আজ মঙ্গলবার রাজশাহী মহানগরী বিভিন্ন ওয়ার্ডের সকল মহল্লায় বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনসাধারণদের অবগত করেন।                                                                 রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা:

বিকাল ৪.৩০টায় রেলওয়ে স্টেশন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, ১৯ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত শিরোইল রেলওয়ে কলোনি মহল্লা কমিটি আহ্বায়ক আব্দুল হামিদ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার অতি সাধারণ সম্পাদক জয়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হবি, আরিফুল, সাংগঠনিক সম্পাদক সুজন, প্রচার সম্পাদক আজমুল হক রাজু, আরবিআর শাখার কার্যকরি সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার সহ সম্পাদক সাদিকুল, শ্রমিক নেতা আকরাম হোসেন সহ রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.