March 5, 2026, 4:45 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাগমারার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জাহাঙ্গীর আলম

বাগমারার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিদ্যালয় ক্যাটাগরিতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এ ঘোষণার পর থেকেই ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।জানা যায়, বিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ। পড়াশোনার মান বৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা।দক্ষ ম্যানেজিং কমিটির প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহায়তায় অল্প সময়ের মধ্যেই অধিক সুনাম অর্জন করে বিদ্যালয়টি। এছাড়াও পাবলিক পরীক্ষায় এসেছে জিপিএ-৫ সহ সন্তোষজনক ফলাফল।

বিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তন এবং বর্তমানে মনোরম পরিবেশ ও নানাবিধ উন্নয়ন করা হয়েছে। খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন ও লেখাপড়ায় বেশ পরিবর্তনের ছোঁয়া লেগেছে।

এছাড়াও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশিক্ষণে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে একদল প্রতিশ্রুতিশীল শিক্ষক মন্ডলী অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টির উন্নয়ন সাধন করে যাচ্ছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত যাচাই-বাছাই পর্বে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.