March 5, 2026, 7:07 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই : লিটন

রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই : লিটন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেন। সেই প্রকল্পের মধ্যে মাত্র ১২০০ কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। আরো ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামীতে নির্বাচিত হলে এর সাথে আরো ৩ থেকে ৪ হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিয়ে আসতে চাই। আগামীতে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি, রাজশাহীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি, রাজশাহীর সভাপতি আলহাজ্ব হারুন-অর-রশিদ, সিনিয়র সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু, সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম, সদস্য শহিদুল্লাহ খান, মোঃ পলাশ, সেলিম পারভেজ আসলাম, মারুফ আহমেদ তারেক, শফিকুল ইসলাম প্রমুখ সহ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.