March 5, 2026, 7:39 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বিভাগীয় পর্যায়ে উনিশ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল রাজশাহী কলেজ

বিভাগীয় পর্যায়ে উনিশ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল রাজশাহী কলেজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজ।

থানা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য বজায় রেখে এই গৌরব অর্জন করে রাজশাহী কলেজ। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা আগামি ৫ ও ৬ জুন ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গ্রুপ হিসেবে কৃতিত্ব অর্জন রাজশাহী কলেজ রেঞ্জার,রোভার ও বিএনসিসি গ্রুপ। শেষ্ঠ রেঞ্জার শিক্ষক নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছা: রোজিনা আফরোজ, শেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. হাসনা আরা বেগম ও শেষ্ঠ বিএনসিসি শিক্ষক হয়েছেন রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আখতার বানু । শেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রানিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড.রবিউল আলম।

শেষ্ঠ কলেজ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে একাদশ শ্রেনীর শিক্ষার্থী মোসা: আফরা মেহজারীন । শেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগের সাবনাজ সুলতানা রুকু, শেষ্ঠ রোভার শিক্ষার্থী ইতিহাস বিভাগের মোস্তাকিম রহমান, শেষ্ঠ বিএনসিসি শিক্ষার্থী অর্থনীতি বিভাগের নুরান জাহান আখিঁ ।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বাংলা কবিতা আবৃতি ও বিতর্ক (একক) ইভেন্টে প্রথম স্থান দখল করে গনিত বিভাগের সুমাইয়া আনোয়ার পূর্ণা , রবীন্দ্র সংগীতে প্রানিবিদ্যা বিভাগের চন্দ্রানী মন্ডল, লোক সংগীতে ইতিহাস বিভাগের সুরাইয়া নুর সুইটি ও নির্ধারিত বক্তব্য প্রাণিবিদ্যা বিভাগের সাদিকুন্নাহার শতাব্দী। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিতর্ক (একক) সাওতুল উমাম ও তাৎক্ষণিক অভিনয় অনন্যা লাবনী হেয়া ।

এদিকে, একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে সাফল্য অর্জন করায় বিজয়ী প্রতিযোগি ও সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজের কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। আগামি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বেশকিছু ইভেন্টে সফল হবে বলেও আশা ব্যক্ত করেন কলেজ অধ্যক্ষ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.