March 5, 2026, 7:38 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাসিক নির্বাচন: ১ নং ওয়ার্ডের হেবীওয়েট প্রার্থী রজব আলী’র প্রতীক লাটিম

রাসিক নির্বাচন: ১ নং ওয়ার্ডের হেবীওয়েট প্রার্থী রজব আলী’র প্রতীক লাটিম

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১ নং ওয়ার্ডের হেবীওয়েট কাউন্সিলর প্রার্থী রজব আলী । তিনি লাটিম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২ জুন (শুক্রবার) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঐদিন ১ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর রজব আলী লাটিম প্রতীক পান।

প্রতীক বরাদ্দ পেয়ে ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রজব আলী বলেন, এবারে আমি লাটিম প্রতীক বরাদ্দ পেয়েছি। ১ নং ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতীক এবার লাটিম। ওয়ার্ডবাসী গতবারের মতো এবারও আমার প্রতি আস্থা রেখে ভোট দিবেন বলে আমি শতভাগ আশাবাদী।

রাসিকের অন্য সব ওয়ার্ডের চেয়ে আমার ওয়ার্ডে সর্বোচ্চ কাজ হয়েছে। গত ৫ বছরে ওয়ার্ডটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এবার নির্বাচিত হলে স্মার্ট ও ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার ওয়ার্ডে এখন মাদক মুক্ত প্রায়।

জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থী রজব আরও বলেন,
আমার ওয়ার্ডের নাগরিক সেবা এখন জনগণের দোরগোড়ায়। জনগণের ভোগান্তি হয় না কোনো সেবা নিতে। প্রতিটি মানুষ গত ৫ বছরে যেভাবে নাগরিক সেবা পেয়েছে তা অন্য কারো আমলে পায়নি।

উন্নয়নের সঙ্গে থেকে এবারও জনগণ আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

প্রতীক বরাদ্দের সময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাসিক নির্বাচনে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ১১২ জন। তবে মেয়র (৪ জন) ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে (৪৬ জন) লড়াই করছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.