March 5, 2026, 7:38 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাসিক নির্বাচন: ২৩ নং ওয়ার্ডের তরুণ প্রার্থী মেহেদী হাসান রনি’র প্রতীক টিফিন ক্যারিয়ার

রাসিক নির্বাচন: ২৩ নং ওয়ার্ডের তরুণ প্রার্থী মেহেদী হাসান রনি’র প্রতীক টিফিন ক্যারিয়ার

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের তরুণ হেবীওয়েট কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান রনি । তিনি টিফিন ক্যারিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২ জুন (শুক্রবার) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঐদিন ২৩ নং ওয়ার্ডের জনপ্রিয় তরুণ কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান রনি টিফিন ক্যারিয়ার প্রতীক পান।

প্রতীক বরাদ্দ পেয়ে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান রনি বলেন, আমি টিফিন ক্যারিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছি। ২৩ নং ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতীক এবার টিফিন ক্যারিয়ার । ওয়ার্ডবাসী এবার তরুণ প্রজন্মের আইকনিক কাউন্সিলর চায়। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌছে দিতে আমি বদ্ধপরিকর। ওয়ার্ডটিকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি কাজ করবো। আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।
জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান আরও বলেন, আমার ওয়ার্ডের নাগরিক সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌছাতে পারেনি। জনগণের ভোগান্তি বেড়েছে, কিন্তু সেবার মান বৃদ্ধি পায়নি।

প্রতীক বরাদ্দের সময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাসিক নির্বাচনে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ১১২ জন। তবে মেয়র (৪ জন) ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে (৪৬ জন) লড়াই করছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.