March 5, 2026, 7:38 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের তৃতীয় লিঙ্গের সাগরিকা পেলেন আনারস প্রতীক

১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের তৃতীয় লিঙ্গের সাগরিকা পেলেন আনারস প্রতীক

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।

শুক্রবার (২জুন) সকালে নির্বাচনী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী;রে মাঝে প্রতীক বরাদ্দ দেয়।

রাসিকের ১৯ , ২০ ও ২১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত আসন ও মহানরীর একমাত্র তৃতীয় লিঙ্গের প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাগরিকা আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। আনারস প্রতীকের মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচন কমিশন লাটারি করায় সাগরিকার ভাগ্যে আনারস প্রতীক উঠে আসে।

প্রতীক বরাদ্দর পর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, আমার পছন্দের প্রতীক আনারস পেয়ে আমি খুবই খুশি যা বলে বোঝানোর মত আমার ভাষা জানা নেই। আমি এখন থেকে নির্বাচনী মাঠে পুরোদমে প্রচার প্রচারণা চালিয়ে যাবো।

তিনি আরো বলেন, ‘সমাজের সব বাধা পেরিয়ে জনগণের সেবা করতে চাই। তৃতীয় লিঙ্গের মানুষও যে সবার মতো মানুষকে ভালোবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে, তা দেখিয়ে দিতে চাই। আমরাও জনগণের সেবা করতে জানি। এই সুযোগটা করে দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট চাই।’

সাগরিকা বলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণিতে ওঠার পর আর স্কুলে টিকতে পারিনি। সহপাঠীদের টিপ্পনীতে স্কুল ছাড়তে হয়। শুধু তাই নয়, সমাজের ও পারিপার্শ্বিক মানুষের লাগাতার অত্যাচার ও চাপে একসময় মা-বাবা এবং বাড়ি ছেড়ে সংগ্রামী জীবন বেছে নিতে হয়। আমার রয়েছে নানা তিক্ততা ও অভিজ্ঞতা।

সিটি নির্বাচনে ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ আছে উল্লেখ করে সাগরিকা বলেন, ‘ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীরা নানান কথা ছড়াচ্ছেন। তারা বলছেন, হিজড়া জনপ্রতিনিধি হলে অত্যাচার বেড়ে যাবে। হিজড়াদের সম্পর্কে আগে যে ধ্যান-ধারণা ছিল, তা সামনে আনার চেষ্টা করছেন তারা। তবে জনগণ আমাদের ভালোবাসতে শিখে গেছে। অনেক জায়গায় আমাদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন। সব বাধা অতিক্রম করে আমিও মানুষের জন্য ভালো কাজ করতে চাই।

ওই সংরক্ষিত আসনে সাগরিগার সাথে আরো দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উম্মে সালমা বুলবুলি তিনি পেয়েছেন মোবাইল প্রতীক, নুর জাহান পারভীন পেয়েছেন বই প্রতীক।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.