February 24, 2026, 12:07 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
সিরাজগঞ্জে উল্টোপথে এসে দুই ট্রাককে ধাক্কা দিল বাস, ঝরলো ৩ প্রাণ

সিরাজগঞ্জে উল্টোপথে এসে দুই ট্রাককে ধাক্কা দিল বাস, ঝরলো ৩ প্রাণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভুল লেনে গিয়ে দাঁড়ানো ট্রাকসহ দুটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।

শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান।

তিনি জানান, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি ভুল লেনে গিয়ে একটি দাঁড়ানো ট্রাকসহ আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.