March 5, 2026, 11:32 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
লিটনকে বিজয়ী করতে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সভা

লিটনকে বিজয়ী করতে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সভা

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ৭ জুন বুধবার বিকাল ৫ টায় জীবনতরী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

সভায় শাহীন আকতার রেণী বলেন, আপনাদের সকলে কাছের মানুষ খায়রুজ্জামান লিটন। তিনি আপনাদের বিপদে-আপদে সব সময় পাশে ছিলেন। রাজশাহীকে কীভাবে বদলে দিতে হয়, সেটি তিনি করে দেখিয়েছেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার মার্কার প্রার্থী খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। রাজশাহীতে কর্মের অভাব। লিটন প্রতিশ্রুতি দিয়েছেন, এবার তিনি কর্মের ব্যবস্থা করবেন। আপনারা সুযোগ দিলে সেটি তিনি করে দেখাতে পারবেন। আগামী ২১ জুন নির্বাচনে খায়রুজ্জামান লিটনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য ইউনুস আলী, শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলম, ১৯নং (উত্তর) আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী, জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ মারুফ হোসেন। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ইজিবাইক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.