March 5, 2026, 11:36 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল

ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে এসে বৃক্ষরোপণ করেছেন বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অ্যাক্রেডিটেশন ও এডুকেশন কমিটির প্রতিনিধিদল।

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯ টা বিশ্ববিদ্যালয়ের মাঠে তাঁরা এই কর্মসূচিতে অংশ নেন। এসময় প্রতিনিধি দলটি নব নির্মিত বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি ও বিভিন্ন অবকাঠামো ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মাসী বিভাগের অধ্যাপক ড. মো. হাসান কাউসার এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সদস্য সচিব মুহাম্মদ মাহবুবুল হকসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশিক মোসাদ্দিক ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল।এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অ্যাক্রেডিটেশন ও এডুকেশন কমিটির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের ফার্মাসী বিভাগ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.