March 6, 2026, 1:14 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাসিক নির্বাচনে প্রার্থীদের জিতিয়ে দেয়ার আশ্বাস দিয়ে নির্বাচন কমিশনারের নামে ফোন

রাসিক নির্বাচনে প্রার্থীদের জিতিয়ে দেয়ার আশ্বাস দিয়ে নির্বাচন কমিশনারের নামে ফোন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণা শুরু করেছে। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খানের (অবসর) নাম ব্যবহার করে প্রচারণা শুরু করছেন।

আর এসব প্রতারকদের থেকে প্রার্থীদের সতর্ক থাকার জন্য আঞ্চলিক নির্বাচন অফিস থেকে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।

তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের ছবি মোবাইলের হোয়াটএ্যাপসে ব্যবহার করে বিভিন্ন প্রার্থীর কাছে ফোন দিয়ে তাকে জিতিয়ে দেয়ায় প্রতিশ্রুতি দিচ্ছে একটি প্রতারক চক্র। নির্বাচনে জিতিয়ে দেয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

প্রতারক চক্রটি নির্বাচন কমিশনারের নাম করে প্রার্থীদের ফোন করছেন। ফোনে প্রার্থীদের জিতিয়ে দেয়া হবে এমন আশ্বাস দেয়া হচ্ছে। আর দাবি করা হচ্ছে মোটা অংকের টাকা।

আরো জানানো হয়, ইতোমেধ্য বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে এই প্রতারক চক্রটি হোয়াটএপসে ফোন দিয়ে জিতিয়ে দেয়া হবে বলে আর্থিক লেনদেন করছেন। পরে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে। এই প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্যও প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.