March 6, 2026, 4:32 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আগামী ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ৯৮ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা।

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ১৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। বাজেট অধিবেশনে পৌর শহরের রাস্তাঘাট মেরামত, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ ও পয়ঃনিষ্কাশনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট অনুষ্ঠানে সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন সান্তাহার সাইলো অধীক্ষক শাহারিয়ার মো. সালাউদ্দীন,  পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাংবাদিক মনছুর আলী, তরিকুল ইসলাম জেন্টু, নেহাল আহম্মেদ প্রান্ত, সাগর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.