March 6, 2026, 4:57 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নাটোরে সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নাটোরে সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধিঃ জামালগঞ্জ জেলার বকশীগঞ্জ উপজেলা বাংলা নিউজ২৪ ডট কম এবং স্যাটেলাইট টেলিভিশন একাত্তরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‌

শুক্রবার (১৬ জুন) বেলা এগারোটার দিকে শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে বক্তারা নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সেইসঙ্গে হত্যার সাথে জড়িতদের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠনেরও দাবি তোলা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী, দেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি রনেন রায়, একুশে টেলিভিশনের প্রতিনিধি নবিউর রহমান পিপলু, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট হালিম খান, ৭১ টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হাসান, বৈশাখী টেলিভিশনের নাটোর প্রতিনিধি ইসাহাক আলী প্রমূখ।এছাড়াও নলডাঙ্গা এবং লালপুরের সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.