March 6, 2026, 7:46 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাসিক নির্বাচন: টুকুর টিফিন ক্যারিয়ারের প্রচার মিছিলে জনতার ঢল

রাসিক নির্বাচন: টুকুর টিফিন ক্যারিয়ারের প্রচার মিছিলে জনতার ঢল

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টুকুর পক্ষে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচার মিছিলে ওয়ার্ডের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। এতে প্রচার মিছিলটি জনসমুদ্রে পরিনত হয়। গত দুই বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টুকু এবার নির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (১৬ জুন) বিকালে প্রচার মিছিলটি ৬ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে ৬ নং ওয়ার্ড কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।

এলাকাবাসী জানান, ৭ নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয় এই ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী একজন সদালাপী ও মিশুক প্রকৃতির অতি সাধারণ মানুষ। তাঁর ভিতর কোনো অহংকার নেই। এলাকাবাসীর সবার সাথে সব সময় হাসিমুখে কথা বলেন। সেবা প্রত্যাশীরা কোনদিন তাঁর কাছ থেকে খালি হাতে ফেরত যাইনি। জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থীকে ওয়ার্ডবাসী খুব ভালোবাসেন। আগামীতে নির্বাচিত হলে একটি স্মার্ট ও ডিজিটাল ওয়ার্ড আমাদেরকে উপহার দিবেন বলে তিনি প্রত্যায় ব্যক্ত করেছেন।

৬ নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয় টিফিন
ক্যারিয়ার প্রতীকের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টুকু বলেন, উন্নয়ন স্বার্থে ওয়ার্ডবাসী আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। ওয়ার্ডবাসী আমার ডাকে ব্যাপক সাড়া দিয়েছেন। আজ এই প্রচার মিছিল প্রমাণ করে আমার জয় সুনিশ্চিত। ওয়ার্ডবাসীর ভালবাসায় আমি মুগ্ধ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.