March 6, 2026, 8:11 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে ২৪ দিনে মোটরযানে ৩০ লাখ জরিমানা

রাজশাহীতে ২৪ দিনে মোটরযানে ৩০ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষ্যে বিশেষ চেকপোস্ট মোটরযানে ৩০ লাখের অধিক টাকা জরিমানা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং যন্ত্র (ইভিএম) ভোট হবে।

এদিকে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এমন বিশেষ চেকপোষ্ট বসানোর নির্দেশ দেয় কমিশন। সে সময় খুলনা সিটিতে চেকপোস্ট বসিয়ে মোটরযানের ওপর ৯০ লাখ টাকা জরিমানা করেছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি বরিশাল সিটিতেও একইভাবে ৩০ লাখ টাকার অধিক জরিমানা করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সিটি নির্বাচন উপলক্ষ্যে গত মে মাসের ২৩ তারিখ হতে চলতি মাসের ১৬ তারিখ শুক্রবার পর্যন্ত ২৪ দিন এ বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। সড়ক পরিবহন আইন- ২০১৮ অনুযায়ী ২ হাজার ৪০১ টি মামলার পাশাপাশি ৮৯৮টি মোটরযান আটক করা হয়। যার মাধ্যমে ৩০ লাখ ৯৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়। সবচেয়ে বেশি মামলা হয় অটোরিকশায় ১ হাজাত ৯৮৫ টি মামলা হয়। এরপর মোটরসাইকেলে ৪১২টি মামলা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.