March 6, 2026, 9:53 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মান্দায় মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মান্দায় মানববন্ধন

মান্দা প্রতিনিধিঃ বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

মান্দা ও নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের যৌথ আয়োজনে আজ রোববার বেলা ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যাণ্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠ ও সোনালী সংবাদের মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম।প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, শাহজাহান সাজু, জনি আহমেদ, সিরাজুল ইসলাম, রায়হান আলী প্রমুখ।

প্রসঙ্গত, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্মের সংবাদ প্রকাশ করায় তার সন্ত্রাসী ক্যাডার বাহিনির হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ হত্যাকাণ্ডে জড়িত চেয়ারম্যান বাবুসহ সব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.