March 6, 2026, 9:33 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নাটোরে হাটের জায়গা অবৈধ দখলকারী ১০ জন কারাগারে

নাটোরে হাটের জায়গা অবৈধ দখলকারী ১০ জন কারাগারে

নাটোর প্রতিনিধি: নাটোর শহরতলীর দত্তপাড়া হাটের জায়গা অবৈধ দখলকারী ১০জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন দখলদাররা।

এসময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রওশান আলম তাদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা যায়, নাটোর শহরতলীর সরকারী ১ নং খাস খতিয়ান ভুক্ত হাটের নির্ধারিত ১২ শতক জায়গা দীর্ঘদিন ধরেই দখল নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা।এতে বসার জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়েই মহাসড়কের পাশেই নিজেদের উৎপাদিত কাঁচামাল বিক্রি করেন কৃষকরা।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে চলতি বছরে ৬ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান স্বঃপ্রণোদিত হয়ে অবৈধ দখলদারিত্বের বিষয়টি পিবিআইকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবার নির্দেশ দেন। পরে তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.