February 24, 2026, 12:06 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
বরিশালের বিআরটিসি ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত

বরিশালের বিআরটিসি ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসির বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের মো. হাসিব (২৫), পটুয়াখালীর দুমকি উপজেলার তানজিলা বেগম (৪০) ও অটোরিকশাচালক মো. সোহাগ (২৪)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি বাকেরগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে পায়রা সেতু সংলগ্ন দাদুরহাট এলাকার দিকে যাচ্ছিল। পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিআরটিসি বাসটি অটোরিকশাটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও তিন যাত্রী নিহত হন। আহত হন তিন যাত্রী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি আরও বলেন, ঘাতক বাসচালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.