March 6, 2026, 9:46 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাসিকের নব-নির্বাচিত মেয়রকে এমপি মনসুরের শুভেচ্ছা

রাসিকের নব-নির্বাচিত মেয়রকে এমপি মনসুরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খাইরুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।

বুধবার সন্ধ্যায় রাজশাহী নগরীর রানীবাজারস্থ মেয়র লিটনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা অফিসে উপস্থিত হয়ে রাসিকের নব-নির্বাচিত মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান।

এ সময় সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমানের সাথে তাঁর সংসদীয় এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল সংখ্যক ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) সাইফুল ইসলাম স্বপন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.