March 6, 2026, 1:13 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
বাগমারায় বজ্র’পাতে কৃষকের মৃ’ত্যু

বাগমারায় বজ্র’পাতে কৃষকের মৃ’ত্যু

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের শ্রীপতিপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষকের নাম আব্দুল গফুর মন্ডল (৬৫)। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর মন্ডল মৃত শফি মন্ডল এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পার্শ্বের বিল থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানায়, দুপুরের খাবার খেয়ে আব্দুল গফুর আকাশ মেঘলা দেখতে পেয়ে গরু আনতে যায়। গরু নিয়ে আসার পথে মেঘের গর্জন শুরু হয়। এরই এক পর্যায়ে হঠাৎ করে শরীরে বজ্রপাত পড়ে। সঙ্গে সঙ্গে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে তাকে সেখান থেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এনিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা এরই মধ্যে জেলা প্রশাসককে বিষয়টি সম্পর্কে জানিয়েছি। দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.