March 6, 2026, 12:55 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
বাঘায় প্রতিবেশির লাশ দেখতে গিয়ে নিজে হলেন লাশ

বাঘায় প্রতিবেশির লাশ দেখতে গিয়ে নিজে হলেন লাশ

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রতিবেশির লাশ দেখতে গিয়ে নিজে হলেন লাশ। শনিবার (২৪ জুন) সকালে উপজেলার আড়ানী পৌরসভার সাহাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, আড়ানী পৌরসভার সাহাপুর গ্রামে আশরাফ আলী (৬৫) দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভূগছিলেন। তিনি শনিবার সকাল ৫টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে প্রতিবেশি আসলাম আলী (৩৫) দেখতে যান। তাকে দেখতে গিয়ে হটাৎ ষ্টোক করে মৃত্যুবরণ করেন। তারা পরস্পর প্রতিবেশি ভাই সম্পর্ক ছিল। তারা বয়সে অনেক ছোট বড় হলে চলাফেরা প্রায় সময়ে এক সাথে করতেন। তাই একজনের মৃত্যু আরেকজন সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটেছে বলে সাহাপুর গ্রামের বাচ্চু হোসেন জানান।

এদিকে,জোহর নামাজ শেষে আশরাফ আলীকে পারিবারিক কবরস্থানে ও আছর নামাজ পর আসলাম আলীকে আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেন আড়ানী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাহাপুর গ্রামের আবদুল হাকিম টুটুল।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.