March 6, 2026, 2:17 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
কাউন্সিলর কামরুকে ওয়ার্ড কর্মচারীদের সংবর্ধনা

কাউন্সিলর কামরুকে ওয়ার্ড কর্মচারীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের মহিষবাথানে মহল্লায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের কর্মচারীদের আয়োজনে পরপর চারবার বিপুল ভোটে ৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর কামরুজ্জামান কামরুকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার বিকালে অনুষ্ঠিত সভাপত্তিত্ব করেন ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল হক, সোনালী ব্যাংক লিঃ, রাজশাহী অবঃ এজিএম সেলিম মনোয়ার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, রাসিক কর্মচারী ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু, সমাজেসেবক সামশুল আলম,আব্দুল গফুর,এনজিও কর্মী জাকারিয়া আখন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড স্বাস্থ্য সহকারী (টিম লিডার) তারেক হাসান।ওয়ার্ডে কর্মরত কর্মচারীদের পক্ষে বক্তব্যদেন পরিচ্ছন্ন সুপারভাইজার আবু হেনা, চন্দন সরকার, হাসিবুল ইসলাম। কাউন্সিলর কামরু তার বক্তব্যে বলেন ওয়ার্ডবাসীর যে আস্থা ও ভরসায় আমাকে নির্বাচিত করেছেন তা অক্ষুন্ন রাখবো, মাননীয় মেয়র এর সানুগ্রহে আগামীতে ৫নং ওয়ার্ডে বৃহৎ উন্নয়ন সংঘটিত হবে। তিনি ওয়ার্ডের কর্মচারীদের উদ্দেশ্যে নির্দেশ প্রদান করেন ওয়ার্ডের প্রতিটি নাগরিকদের সিটি সেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে এবং অত্যান্ত আন্তরিকতার সহিত সেবা প্রদান করতে হবে। অনুষ্ঠানের শেষাংশে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.