March 6, 2026, 2:17 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
শিবগঞ্জে আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শিবগঞ্জে আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া এলাকায় একটি আরসিসি সড়কসহ সীমানা প্রাচীর উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে শিবগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে ১৬ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের দক্ষিণ গেট হতে দক্ষিণ মুখে মাস্টারপাড়াগামী জনগণের বহু প্রতিক্ষীত সড়কটি চলাচলে দীর্ঘদিন যাবত নাগরিকদের দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে নতুনভাবে আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে।সড়ক নির্মিত হলে নাগরিকদের দুর্ভোগ লাঘব হবে। এতে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, নক্সাকার তোহিদুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আসিফ আহমেদ সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার ও পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.